রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লোহাগড়ায় নবান্ন উৎসবে মিলন মেলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
  • ১৮০ বার পড়া হয়েছে

 

শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি :

৭ অগ্রহায়ণের পড়ন্ত বিকেল। চারিদিকে পিঠার ম ম গন্ধ। শিশু-কিশোর

থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ নিচ্ছেন হরেক রকম পিঠার স্বাদ।

নবান্ন উপলক্ষে নড়াইলের লোহাগড়ার ইতনায় ‘রাজা বাড়ি’র সবুজ

চত্বরে এ উৎসবের আয়োজন করা হয়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজার পুরো

নাম-এসএম আলী আজগর রাজা। ‘শ্রাবণ মিডিয়া’র আয়োজনে এই

নবান্ন উৎসবে পুলি, চিতই, ভাজা, রসপাকান, ভাপা, বরফিপিঠাসহ

হরেক পিঠার আয়োজন করা হয়।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে উৎসবের উদ্বোধন করেন লোহাগড়া

উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু। উৎসব

অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া পৌর

চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মল্লিকপুর

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল, শ্রাবণ মিডিয়ার

প্রধান নির্বাহী শিমুল হাসান, নবান্ন উৎসবের সদস্য সচিব

এসএম আলী আজগর রাজা, মুক্তিযোদ্ধা এ,কে,এম সিরাজুল ইসলাম,

শিক্ষক আতাউর রহমান ফিরোজ ও এসএম শরিফুল ইসলাম প্রমুখ। হরেক

রকম পিঠার স্বাদে অ্যাপায়িত হন অতিথিসহ সাধারণ মানুষ। এছাড়া

সন্ধ্যায় ইতনার নারায়ন চন্দ্র বিশ্বাসের বাঁশির মূর্ছনা সবাইকে মুগ্ধ

করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451