নাটোরের লালপুর উপজেলার ধুপইল চরপাড়া গ্রামে পুকুর খনন করে তার তলদেশ থেকে
বালু উত্তোলন করে ব্যবসা করার অপরাধে রবিবার (২০ নভেম্বর) আব্দুল আজিজ নামের
একজনের ৩ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের ভ্রাম্যমাণ
আদালত। সে চংধুপইল গ্রামের দবির উদ্দিনের ছেলে। জরিমানার টাকা আদায় না
হওয়ায় তাকে কারাগারে প্রেরণ করা হয়।
জানা গেছে, পুকুর থেকে বালু উত্তোলন করে স্তুপাকারে রেখে ব্যবসা পরিচালনার খবর
পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। সেখানে আব্দুল আজিজকে
আটক করে ৩ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের কারাদ-াদেশ প্রদান করা হয়।