রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

বিজেপি সরকারের সমবায় মন্ত্রীর গাড়ি থেকে কোটি টাকার বাতিল নোট উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০১৬
  • ২৯৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

কালো টাকা নিয়ন্ত্রণে ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলে করেছে মোদি সরকার। এরপর থেকেই বের হতে থাকে বস্তা বস্তা টাকা। এবার মহারাষ্ট্রের ক্ষমতাসীন বিজেপি সরকারের সমবায় মন্ত্রীর গাড়ি থেকে কোটি টাকার বাতিল নোট উদ্ধারের খবর পাওয়া গেছে।   ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, মহারাষ্ট্রের সমবায় মন্ত্রী সুভাষ দেশমুখের গাড়ি থেকে দুই দিন আগে ৯১ লক্ষ টাকা মূল্যের পাঁচশো–হাজার ভারতীয় নোট উদ্ধার হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্রকে দ্রুত তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন তিনি। প্রথমে ওই অর্থ লোকমঙ্গল সমবায় ব্যাংকের কর্মীদের বেতনের টাকা বলে দাবি করেছিলেন দেশমুখ। কিন্তু পরে তিনি স্বীকার করে নেন সম্পূর্ণটাই তার ব্যক্তিগত অর্থ। এ দিকে মোদির অস্বস্তি আরও বাড়িয়ে এক খোলা চিঠি প্রকাশ করেছেন গুজরাটের প্রাক্তন বিজেপি বিধায়ক যতীন ওঝা। পেশায় আইনজীবী ওঝা এক সময়ে মোদির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। খোলা চিঠিতে ওঝার দাবি, নোট বাতিলের সুযোগে অমিত শাহের ঘনিষ্ঠরা কালো টাকার কারবারিদের সঙ্গে ব্যবসা শুরু করেছে। ৩৭ শতাংশ হারে ‘মজুরি’ নিয়ে তারা কালো টাকা সাদা করে দিচ্ছে। আবার মোদির ঘনিষ্ঠ শিল্পপতিরা আগেভাগেই খবর পেয়ে কালো টাকা সোনায় বদলে ফেলেছেন। ওঝার দাবি, জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে নোট বাতিল করেন নি মোদি। তিনি ঘনিষ্ঠদের লাভের কথাই ভেবেছেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451