বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

নাটোরের চলনবিল পরিদর্শনে পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশবাদী বিভিন্ন সংগঠন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
  • ২১৩ বার পড়া হয়েছে

 

মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর ব্যুরো প্রধান,

জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে নাটোরের সিংড়ায় শুক্রবার দুপুরে বাংলাদেশ

জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর অন্তর্ভূক্ত প্রতিষ্ঠান

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত

হয়েছে। পরে মৎস্য ভান্ডার খ্যাত চলনবিলের অতিথি পাখি ও জীববৈচিত্র্য রক্ষায়

পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল

চলনবিলের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক

সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সভাপতি এস.এম

ইকবাল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মান্দা শাহ কৃষি তথ্য পাঠাগারের

প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ, বিবিসিএফ এর উপদেষ্টা অধ্যাপক টিপু

সুলতান, ঝিকরাপাড়া বার্ড কলোনীর সভাপতি ও বিবিসিএফ সহ সভাপতি

লতিফুর রহমান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি প্রচার সম্পাদক আলহাজ্ব

মহসিন আলম, প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ স্যানোর সভাপতি আহসান হাবীব,

বিবিসিএফ এর সদস্য তৌহিদুল আলম, খুরশেদ আলম, নাবিউল ইসলাম, আব্দুল

মালেক, সাংবাদিক আরিফুল ইসলাম, নাটোরের সবুজ বাংলার প্রতিষ্ঠাতা ফজলে

রাববী প্রমূখ।singra-natore-humenchain-pic-18-11-16-3

আলোচনা সভায় বক্তারা বলেন, চলনবিলের অতিথি পাখি ও প্রকৃতি নিয়ে

গবেষণার জন্য তরুণদের এগিয়ে আসতে হবে। তাছাড়া নিরাপদ পরিবেশ, বার্ড

কলোনী, কৃষি উপকরণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করা

দরকার। আর ‘উন্নয়নকে টেকসই করতে নিজেদের এখন থেকেই জীববৈচিত্র ও

পরিবেশ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়া দরকার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451