নাটোরের বাগাতিপাড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদ্দ্যোগে বাল্য
বিয়ের হাত থেকে রক্ষা পেলো ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী। আর বিয়ে না করেই
বরযাত্রী নিয়ে পালিয়ে গেলো বর। শুক্রবার উপজেলার জামনগরের রওশনগিরি
পাড়ায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, উপজেলার রওশনগিরি পাড়া গ্রামের এক
কৃষক তার ষষ্ঠ শ্রেণীতে পড়–য়া মেয়ের বিয়ে পাশের রাজশাহী জেলার
সারদা গ্রামের এক ছেলের সাথে ঠিক করেন। শুক্রবার এ বিয়ে হওয়ার কথা
ছিলো। এ বিষয়ে সকল আয়োজনও সম্পন্ন করেন মেয়ের বাবা। এদিকে
বিয়ের বাড়িতে বরও উপস্থিত হয়। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট ফারজানা খানম কনের বাড়িতে পৌছেন। এসময় বর বরযাত্রী
নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মেয়ের
বাবাকে এক হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক সপ্তাহের কারাভোগের
আদেশ দেন এবং জনসম্মুক্ষে কনের মা-বাবাকে অপ্রাপ্ত মেয়েকে বিয়ে
না দেওয়ার প্রতিশ্রুতি নেন।