বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জলঢাকায় জনতা ব্যাংকের অর্থ আত্নসাতের ঘটনায় পাসপোর্ট অফিসের কর্মকর্তা আটক।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০১৬
  • ২১৯ বার পড়া হয়েছে

মহিনুল ইসলাম সুজন,ক্রাইমরিপোর্টার নীলফামারীঃঃ- নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী জনতা ব্যাংকের অর্থ আত্নসাতের  মামলায় ফেনী জেলার পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রেজাউল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুক্রবার বেলা দুপুরে রংপুর শহরের কাচারী বাজার এলাকা থেকে কোতয়ালী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।দুদক  জানায়, রেজাউল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী জনতা ব্যাংকের  শাখার ব্যবস্থাপক থাকাকালে তার বিরদ্ধে দুই কোটি ১৪ লাখ ৬১ হাজার টাকা আত্নসাতের অভিযোগ পাওয়া গেছে।টাকা আত্নসাতের পর রেজাউল ইসলাম ব্যাংকের চাকুরী ছেড়ে দিয়ে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক হিসাবে যোগদান করেন।
> জনতা ব্যাংকে চাকুরীকালীন সময় তার বিরুদ্ধে অর্থ আত্নসাতের এ ঘটনার তদন্তে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেলে চলতি বছরের ২ জুন দুদকের দিনাজপুর সমন্বিত জেলা ইউনিট নীলফামারীর আদালতে তার বিরুদ্ধে অর্থ আত্নসাতের মামলা দায়ের করেন।রংপুর কোতয়ালী থানা পুলিশের এসআই মজনু মিয়া জানান, সাপ্তাহিক ছুটিতে গত বৃহস্পতিবার (৩ নভেম্বর)ফেনী থেকে তার নিজ বাড়ি রংপুর নগরীর তাজহাটে আসেন রেজাউল।আর সোর্সের দেয়া গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত রেজাউলকে নীলফামারীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও বিষয়টি নিশ্চিত করেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451