শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝালকাঠিতে কলেজছাত্র মেজবা হত্যাকারী ঘাতক বাস চালকের বিচার দাবিতে মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধিঃ-‘সড়কে প্রশান্তি, সড়কে নিরাপদ হোক প্রাণ’ স্লোগানে ঝালকাঠির মেধাবী ছাত্র কলেজ ছাত্র গোলাম মাওলা মেজবার হত্যাকারী ঘাতক বাস চালকের বিচার দাবিতে
মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাকাল ব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে মেজবার সহপঠি ও এলাকাবাসি। মানববন্ধন থেকে মেজবার হত্যাকারী ঘাতক বাস চালকের বিচার এবং মালিক সমিতির প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন, ঝালকাঠি মানবাধিকার   কমিশনের সভাপতি আবু সাঈদ খান, সাংবাদিক পলাশ রায়, আজমীর
হোসেন তালুকদার, ছাত্রলীগ সভাপতি সফিকুল ইসলাম, নিহত মেজবার ভাই মো. জুয়েল। গত ২৭ অক্টোবর ঝালকাঠি-রাজাপুর সড়কে ঐশি পরিবহনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে প্রাণ হারায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সদস্য ও বরিশাল ব্রজমোহন কলেজের সম্মান চতুর্থ বর্ষের ছাত্র গোলাম মাওলা মেজবা। মানববন্ধন থেকে মেজবার সহপাঠি ও এলাকাবাসী
এ ঘটনার বিচার দাবিতে সাত দিনের আল্টি মেটামও ঘোষণা করেন। মানবন্ধনে মেজবার সহপাঠি ও এলাকাবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার শতশত মানুষ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451