বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজনগরে প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬
  • ৪৮৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মৌলভীবাজার-কুলাউড়া মহাসড়কের মহলাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। তাঁরা হলেন রাজনগর উপজেলার প্রেমনগর এলাকার আলম মিয়া (৪০), জুড়ী উপজেলার কুশাইল এলাকার আজাদ মিয়া (৪৫) ও অটোরিকশার চালক শাহীন আহমদ (২৫)।

আহত দুজনও অটোরিকশার যাত্রী। তাঁরা হলেন আবদুল আলী (৪৫) ও কয়েস মিয়া (৩০)। তাঁদের সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে দুজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।

দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারে কাউকে পাওয়া যায়নি। গাড়িটির চালকও পলাতক।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, সকালে এ দুর্ঘটনা ঘটে


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451