শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঘোড়াঘাটে ৬০ বোতল ফেন্সিডিলসহ ৩ জন গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬
  • ২২৯ বার পড়া হয়েছে

 

a-shatiমোঃ আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর)ঃ-


দিনাজপুরের ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন কৃষানের

ছদ্মবেশ ধারন করে ৬০ বোতল ফেন্সিডিল সহ ৩ জন ফেন্সিডিল ব্যবসায়ীকে গ্রেফতার

করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাণীগঞ্জ-ডুগডুগী সড়কে জোড়া

ব্রীজ নামক স্থানে ওই ৩ ফেন্সিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করে। জানা যায়, মঙ্গলবার

সকাল ৮টায় ৩ জন ফেন্সিডিল ব্যবসায়ী ঘোড়াঘাট উপজেলার ডুগডুগী থেকে

অটোরিক্সা যোগে ফেন্সিডিল নিয়ে রাণীগঞ্জ বাজারে যাচ্ছে এ সংবাদ ঘোড়াঘাট

থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেনকে মোবাইল ফোনের মাধ্যমে অবগত করা

হয়। এ সংবাদ পেয়ে ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন,

এস,আই তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স সংগে নিয়ে লুঙ্গি ও ছেঁড়া জামা পড়ে ও

মাথায় পাগড়ী বেঁধে কৃষানের ছদ্মবেশ ধারণ করে। উপজেলার রাণীগঞ্জ মহিলা

ডিগ্রী কলেজ রোডের জোড়া ব্রীজ নামক স্থানে রাস্তার পার্শ্বে জমিতে ঘাস

তোলার কাজ করছিল। সকাল সাড়ে ৯টায় ওই তিনজন ফেন্সিডিল বহনকারী অটোরিক্সায় ৬০

বোতল ফেন্সিডিল সহ উল্লেখিত স্থানে পৌছিলে তাদেরকে হাতে নাতে আটক করে।

গ্রেফতার কৃতরা হলো দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বইগ্রামের মৃত

সোনারাজ আলীর পুত্র আনছেল আলী (৪৬), মৃত আক্কেল আলীর পুত্র মতিয়ার রহমান (৬০) ও

সারোয়ার হোসেনের পুত্র বাবলু মিয়া (৪৫)। থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451