রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সৈয়দপুরে বিষপানে যুবকের আত্মহত্যা।। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২২ অক্টোবর, ২০১৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃঃ- নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুরে শুকারু (২৫)নামের  এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী যুবক কামারপুকুর ইউনিয়নের চিকলী নিজবাড়ী মাদরাসাপাড়া গ্রামের দবির উদ্দিনের পুত্র। আজ শনিবার সকাল ১১ টায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে তার মৃত্যু হয়।
> কামারপুকুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম জানান, নিহত যুবক মোবাইলের টাওয়ারের মেকানিক হিসেবে কাজ করত। মাঝখানে সে অনেকের কাছে ধার-দেনা করায় পাওনাদারের চাপ সইতে না পেরে শুক্রবার গভীর রাতে পরিবারের সকলের অগোচরে সে বিষপান করে। পরে পরিবারের লোকজন তার গোঙ্গানীর শব্দ পেয়ে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করলে সেখানে আজ সকালে তার মৃত্যু হয়।
সৈয়দপুর থানার ওসি আমীরুল ইসলাম জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকার প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।
তবে এলাকার সাধারন মানুষজনেরা মনে করছেন যদি লাশের ময়না তদন্ত করা হতো তবে সকলেই সঠিক মুত্যুর কারনটি জানতে পারত আসলেই এটি হত্যা নাকি আত্নহত্যা।।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451