বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে বৌদ্ধমন্দিরের পাশ থেকে বিপুল অস্ত্র উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০১৬
  • ৪০৮ বার পড়া হয়েছে

ঢাকা: রাজধানীর তুরাগ থানা এলাকার উত্তরা ১৬ নম্বর সেক্টরের বৌদ্ধ মন্দিরের পাশের একটি খাল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও র‌্যাবের উপস্থিতিতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। অভিযান এখনও চলছে।

শনিবার (১৮ জুন) গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানা পুলিশের ডাকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ওই খালে উদ্ধার তৎপরতা শুরু করে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) হাফিজুর রহমান জানান, খাল থেকে ২২০ এসএমজি ম্যাগাজিন, ৯৭টি ৭.৬২ বোরের পিস্তল এবং ১০টি গ্লোক পিস্তল, ৮৪০ রাউন্ড গুলি এবং ১১টি বেয়নেট উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১ এর উপ অধিনায়ক কাজী মো. সোয়ায়েব জানান, এই খালটি তুরাগ নদীর একটি শাখা। উত্তরা ১৬ নম্বর সেক্টরের ভেতরে পড়েছে খালটি। খালের পাশেই বড় সড়ক। খালে ১০ থেকে ১৫ ফুট পানি রয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার পরিদর্শক মাহমুদুল হক বাংলামেইলকে বলেন, ‘গোপন সংবাদে পাওয়া পুলিশের তথ্যের ভিত্তিতে দুপুর ১টা ৫৫ মিনিট থেকে ডুবুরিরা অভিযান শুরু করে। বেশ দীর্ঘসময়ের প্রচেষ্টায় বিকেলে অস্ত্রের সন্ধান পাওয়া যায়।’

তিনি আরো বলেন, ‘মনির ও মকবুল নামে দু’জন ডুবুরি সেখানে কাজ করছেন। অভিযান এখনো চলছে। ইতোমধ্যে একটি ব্যাগের ভেতরে ১০৮ টি পিস্তল পাওয়া গেছে। পিস্তলগুলো চাইনিজ ব্যাগেই মোড়ানো ছিল। গুলিগুলো টিফিন বক্সের মধ্যে ছিল। তাও ব্যাগের ভেতরে মোড়ানো।’

যেহেতু ওই খালে এলএমজির গুলি পাওয়া গেছে, তাই এলএমজিও থাকতে পারে। এমনটাই ধারণা করা হচ্ছে বলে জানান মাহমুদুল হক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451