রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুরে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী চিকিৎসক নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৯ অক্টোবর, ২০১৬
  • ৪৫৩ বার পড়া হয়েছে

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:- দিনাজপুরের ফুলবাড়ীতে পূজামণ্ডপের সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সঞ্জয় মইশা মন্ডল (২৫) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। নিহত সঞ্জয় মইশা মন্ডল উপজেলার শিবনগর ইউপির কুমারপুর গ্রামের ভিম মইশা মন্ডলের ছেলে।

৯ই অক্টোবর (রবিবার) সকাল ৭টায় উপজেলার শিবনগর ইউপির মহেশপুর পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পূজামণ্ডপের মাইকে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন পল্লী চিকিৎসক সঞ্জয় মইশা। আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার আব্দুর রউফ সঞ্জয়কে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী  বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451