সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়ী-দিনাজপুর সড়কে কোচ ও অটো বাইকের মুখোমুখি সংঘর্ষ ছেলে নিহত মা-বাবা আহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৯ অক্টোবর, ২০১৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

 

 

প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের চিরিরবন্দর উপজেলার আমতলী নামক

স্থানে কোচের সাথে অটো বাইকের মুখোমুখি সংঘর্ষে সিয়াম (১০) নামের এক শিশুর

ঘটনাস্থলের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় নিহত শিশুর মা-বাবা গুরুতর আহত হয়েছে। নিহত

সিয়াম বিরল উপজেলার চাতারীপাড়া গ্রামের নূরুন্নবীর ছেলে।

এদিকে দুর্ঘটনার পরপরই এলাকাবাসী ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এতে এ সড়ক পথে

সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে কোচ চালককে গ্রেফতারের

আশ্বাস দিলে বিক্ষুদ্ধ এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

প্রত্যক্ষদর্শীরা ও নিহত সিয়ামের পিতা নূরুন্নবী বলেন, নিজস্ব অটো বাইক নিয়ে শ্বশুর

বাড়ি ফুলবাড়ীতে বেড়াতে যাবার পথে আমতলী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা হানিফ

এন্টারপ্রাইজ নামের কোচ তাদের অটো বাইকে ধাক্কা দিলে অটো বাইকটি দুমড়ে মুচড়ে

যায়। এতে তাদের শিশু সন্তান সিয়াম আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে স্ত্রী

খাদিজা বেগমকে মুমুর্ষূ অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হয়েছে।

দুর্ঘটনার পরপরই কোচের চালক কোচটি নিয়ে পালিযে যান।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451