বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তাহিরপুরে এক মাতালের ৩মাসের কারাদন্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৫ অক্টোবর, ২০১৬
  • ৫৫৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে মদ্য পান করে মাতলামী করায় হাজী ফেরদৌস আলম (৪৫) কে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত আসামী উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়নের প্রয়াত সাবেক চেয়ারম্যান হাজি এম এ জাহের পুত্র ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী সবুজ আলমের বড় ভাই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উপজেলার বাদাঘাট বাজারের সুনামগঞ্জ সড়কে মদ্য পান করে মাতলামী করে। স্থানীয় লোকজন পুলিশ কে খবর দিয়ে বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্য একেএম জালাল উদ্দিনের সঙ্গী পুলিশ সদস্য নিয়ে তাকে আটক করে তাহিরপুর থানায় সোর্পদ করে। পরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলামের কার্য্যালয়ে হাজির করলে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩মাসের বিনা শ্রম কারাদন্ড প্রদান করেন। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আসামীকে আজ বুধবার সকালে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451