বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

বড়াইগ্রামে চালককে কুপিয়ে মোটর সাইকেল ছিনতাইয়ের চেষ্টা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৩৬ বার পড়া হয়েছে

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েন বিলে রিপন (২২) নামে এক চালককে

কুপিয়ে তার মোটর সাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। পরে

পথচারীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

আহত চালক রিপন উপজেলার ধানাইদহ গ্রামের আব্দুল খালেক প্রামাণিকের

ছেলে।

জানা যায়, বুধবার রাত ৮টার দিকে রিপন মোটর সাইকেলে নিজ বাড়িতে

ফেরার পথে লক্ষীকোল-কয়েন ফিডার সড়কের কয়েন বিলের মধ্যে রাস্তার দুপাশের

গাছের সাথে রশি বেঁধে তার পথরোধ করে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে

মোটর সাইকেলটি নিয়ে নেয়। কিন্তু হঠাৎ করে কয়েকটি যাত্রী বোঝাই

ভুটভুটি আসলে তারা মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পরে আহত

রিপনকে উদ্ধার করে গুরুতর অবস্থায় রাতেই রাজশাহী মেডিকেল কলেজ

হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দয়াল ব্যানার্জি জানান, রিপনের

জ্ঞান না ফেরা পর্যন্ত কোন তথ্য পাওয়া যাচ্ছে না। তার দেয়া তথ্যের ভিত্তিতে

আসামীদের আটকের চেষ্টা করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451