শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

ঝিনাইদহে তথ্য জানার অধিকার দিবস পালিত ও ২ দিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

 

 

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ

‘তথ্যই শক্তি: জানবো জানাবো দুর্নীতি রুখবো’ প্রতিপাদ্য নিয়ে

ঝিনাইদহে তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে। ঝিনাইদহ জেলা

প্রশাসন এর আয়োজনে এ উপলক্ষে র‌্যালী ও ২ দিন ব্যাপী তথ্য মেলার আয়োজন

করা হয় ।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল ৯ টার দিকে ঝিনাইদহ শহরের স্থানীয় পুরাতন

ডিসি কোর্ট চত্তর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের

বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে শহরের

পুরাতন ডিসি কোর্ট চত্বরে ২ দিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক আবু ইউসুফ মো: রেজাউর রহমান এর সভাপতিত্বে

উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত

ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: আব্দুস

সালাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান প্রমূখ। এবারের

মেলায় সরকারী ও বেসরকারী অফিসসহ বিভিন্ন সংগঠনের ৪০ টি স্টল স্থান

পেয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451