রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয় ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৫৬ বার পড়া হয়েছে

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয় ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

মিষ্টার আলী মিলন, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর পৌরশহরের ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফিরোজুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় বিএসটিআইয়ের কর্মকর্তা শরীফুল ইসলামসহ স্থানীয় পুলিশ প্রশাসনের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজুল ইসলাম জানান, মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রি, নোংরা পরিবেশে পচা-বাসি খাবার বিক্রির কারণে শহরের ধুনটমোড় আঁখি মনি হোটেল এন্ড রেস্টুরেন্টে ৩০হাজার টাকা, ভাণ্ডারি হোটেলে ১০হাজার টাকা, বাসষ্ট্যান্ডস্থ সুমির বসাকের পাইকারি মুদি দোকানে ৩০হাজার টাকা, স্যানাল পাড়াস্থ সুভাস চন্দ্রের দোকানে ৫হাজার টাকা এবং সঞ্জিত সরকার ভোমের দোকানে ৫হাজারসহ মোট ৮০হাজার টাকা নগদ জরিমানা আদায় করেন। এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর মুহুর্তে ছড়িয়ে পড়লে শহরের প্রায় সব খাবার হোটেল ও মুদি দোকান বন্ধ হয়ে যায়। অভিযান শেষ হলে দুপুরের পর আবার ওইসব ব্যবসা প্রতিষ্ঠানে বেচাকেনা স্বাভাবিক হয়ে আসে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451