সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

সাদুল্যাপুরে ভ্যানচালককে গলা কেটে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৪৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার

খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফারাজিপাড়ায় মোস্তাফিজার রহমান (৪৬)

নামে ব্যাটারিচালিত এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত মোস্তাফিজার রহমান উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক

জামালপুর গ্রামের ভ্যানচালক মফিজুল ইসলামের ছেলে।

এলাকাবাসি ও পুলিশ জানায়, রাত ৯টায় মোস্তাফিজার রহমান কয়েকজন

যাত্রী নিয়ে গাছুরবাজার থেকে ভাতগ্রামে যাচ্ছিলেন। পথে ফারাজিপাড়ায়

ভ্যানটি পৌঁছলে তাতে যাত্রীবেশী দুর্বৃত্তরা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে

আঘাত করে। এ সময় মোস্তাফিজারের চিৎকার করে উঠলে আশেপাশের

লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়র লোকজন

মোস্তাফিজারকে উদ্ধার করে সাদুল্যাপুর হাসপাতালে নেয়ার পথে তিনি

মারা যান।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন,

দুর্বৃত্তদের শনাক্ত ও তাদের আটক করতে পুলিশি অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451