শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাদারীপুরে স্কুলে যাওয়ার পথে হিন্দু ছাত্রীকে কুপিয়ে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৬১ বার পড়া হয়েছে

 

 

 

 

 

 

 

মাদারীপুর থেকেঃ

স্কুলে যাওয়ার পথে নিতু মণ্ডল নামে নবম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আটক করা হয়েছে এক যুবককে।

রোববার সকাল সোয়া নয়টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম ঠাকুরবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিতু মণ্ডল উপজেলার আইলসাকান্দি গ্রামের নির্মল মণ্ডলের মেয়ে। সে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলো। বাবার নাম নির্মল মণ্ডল। আটক যুবকের নাম মিলন মণ্ডল (২০)। তাঁর বাড়িও নবগ্রামে।

গ্রেফতারকৃত আসামি

গ্রেফতারকৃত আসামি

কালকিনি উপজেলার ডাশার থানার উপপরিদর্শক (এসআই) দেলওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

নিহত স্কুলছাত্রীর চাচাতো বোন রিনা জানান, অনেক দিন ধরে নিতুকে এলাকার বখাটে মিলন মণ্ডল উত্ত্যক্ত করে আসছিল। বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিতো সে।

কিন্তু নিতু বরাবরই তা প্রত্যাখান করে আসছে। এ কারণে ক্ষুব্ধ মিলন রোববার সকালে স্কুলে যাওয়ার পথে নিতুকে কুপিয়ে হত্যা করে।

ঘটনার পর থেকে ঘাতক মিলন ও তার পরিবারের সদস্যরা পলাতক।

ডাসা থানার ওসি ইমদাদুল হক জানান, সকালে স্কুলে যাওয়ার পথে নিতু মণ্ডল খুন হয়েছে। তার বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451