বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোবিন্দগঞ্জে মাইক্রোবাস উল্টে মহিলাসহ ২ পথচারী নিহত ঃ আহত ৭

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৬৪ বার পড়া হয়েছে

 

 

 

 

গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার

দরবস্ত ইউনিয়নের অভিরামপুর এলাকার রংপুর-বগুড়া মহাসড়কে গত বুধবার রাতে

মাইক্রোবাস উল্টে গিয়ে ২ পথচারী নিহত এবং মাইক্রোবাসে থাকা ৭ যাত্রী

আহত হয়েছেন। নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের

অভিরামপুর গ্রামের মুন্সিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে জেলাল হোসেন

(৬৫) ও পলাশবাড়ী উপজেলার দুবলাগাড়ি গ্রামের মৃত বাচ্চা মিয়ার স্ত্রী সেজেকা

বেগম (৫০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ১২ জন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি ঢাকা থেকে

কুড়িগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। রাত সাড়ে ১১টায় উপজেলার অভিরামপুর এলাকায়

পৌঁছার পর ড্রাইভার নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি মহাসড়কের পাশে উল্টে

যায়। এ সময় ওই রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় মাইক্রোবাসের নিচে চাপা পড়ে

ওই ২ পথচারি ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি

উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451