বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধায় পশুর হাট জম জমাট হয়ে উঠতে শুরু করেছে ,

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৮৮ বার পড়া হয়েছে

গাইবান্ধায় পশুর হাট জমে উঠতে

শুরু করেছে

গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ পবিত্র ঈদুল আজহাকে সামনে

রেখে গাইবান্ধাসহ ৬ উপজেলায় কোরবানি পশুর হাটগুলো জমে উঠতে শুরু

করেছে। হাটগুলো ভারতীয় গরুসহ দেশীয় গরু আসছে। ক্রেতা-বিক্রেতার

সমাগম ঘটলেও গরু বেচা-কেনা তেমন হচ্ছেনা বলে অনেকের দাবী। এছাড়া

গরুর দাম নিয়েও ক্রেতা-বিক্রেতাদের মধ্যেও বিশাল ফারাক।

ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে গরু কেনা শুরু করলেও তারা

তেমন দাম হাকছেন না বলে জানান, গরুর বিক্রেতারা। এদিকে স্থানীয়ভাবে পশু

কোরবানিকারীরা এখনও হাটে তেমন একটা না দেখা যাওয়ায় গরুর দাম তেমন

পাওয়া যাচ্ছেনা বলে মনে করেন স্থানীয় গরু খামার মালিকরা। তবে তারা মনে

করছেন ঈদুল আজহার আরও কয়েকদিন বাকী থাকায় ক্রেতারা এখনও হাটে

আসতে শুরু করেননি। ফলে গরুর বাজার জমে ওঠেনি। গরু বিক্রেতারা মনে

করছেন ঈদের ৩ থেকে ৪ দিন আগে কোরবানি পশুর দাম বৃদ্ধি পেতে শুরু করবে।

অপরদিকে ক্রেতাদের ধারণা চোরাই পথে ভারতীয় গরু আসতে শুরু করায় দাম আরও

কমবে। এজন্য ক্রেতা-বিক্রেতা উভয়ই অপেক্ষা করছেন।

এদিকে গরুর হাটগুলোতে ঈদুল আজহাকে সামনে রেখে হাট ইজারাদার হাটে

অতিরিক্ত টোল আদায় শুরু করে দিয়েছে। প্রয়োজনের তুলনায় তিনগুণ টোল

আদায় করা হচ্ছে। একাধিক হাট ঘুরে দেখা গেছে, অধিকাংশ হাটেই

সরকার নির্ধারিত টোল চার্ট লাগানো হয়নি। ফলে ইচ্ছে মত ইজারাদাররা

সরকারি নির্ধারিত রেটের চেয়ে অতিরিক্ত টোল আদায় করছে। এতে করে

টোল আদায়কারী ও ক্রেতা-বিক্রেতাদের মাঝে প্রতিনিয়ত বাকবিতন্ডা

লেগেই থাকছে।

একাধিক ইজারাদারের সাথে কথাবলে জানা গেছে, সরকার নির্ধারিত

রেটেই হাটে টোল আদায় করা হচ্ছে। অতিরিক্ত টোল আদায়ের কোন প্রশ্নই

উঠেনা। তার পরও কেউ বেশি টোল আদায় করে থাকে আমরা তার বিরুদ্ধে

প্রয়োজনীয় ব্যবস্থা নেব।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451