বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাহুবলে সংঘর্ষের ঘটনায় মামলা আটক ৬

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৮৯ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম তালুকদারঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
এ ঘটনায় সোমবার ভোররাতে অভিযান চালিয়ে ৬জন কে আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১০টায় বাহুবল মডেল থানা পুলিশ বাদী হয়ে ৪০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত একশত জনকে আসামী করে মামলা দায়ের করে।
আটককৃতদের পরিচয় জানা যায়নি।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বাকীদেরকে আটক করতে আমাদের অভিযান চলছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জানা যায়, বাহুবল উপজেলার নতুন বাজারে ওমেরা কোম্পানীর পুরাতন সিলিন্ডার ক্রয় নিয়ে দুই সিন্ডিকেট গ্রুপের মধ্যে হাতাহাতি পরে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চারগাঁও ও জয়পুর গ্রামে মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ আহত শতাধিক লোকজন।
সংঘর্ষে ২০টি দোকানপাঠ ভাংচুর ও লুটপাঠের অভিযোগ পাওয়া গেছে।
মিরপুর চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মো: তারা মিয়া জানান, গতকাল রাতে মিরপুরে সংঘর্ষের ঘটনায় আমাদের ২০টি ব্যবসা প্রতিষ্টান ভাংচুর ও লুটপাঠ করে কোটি টাকার ক্ষয়ক্ষতি করেছে তারা। এ নিয়ে আজ (৫ সেপ্টেম্বর) সোমবার মামলা দায়ের করা হবে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451