বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝালকাঠিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৫৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি সংবাদদাতাঃ-জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন, আলোচনা সভা ও সমাবেশ

করেছে ঝালকাঠি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং

শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জনসচেতনতা সৃষ্টি আহ্বান জানান।

আজ শনিবার সকাল ১১টায় ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল ও

কলেজ ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কর্মসূচি

উপলক্ষে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত আলোচনা সভায়

প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন

পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা। একই সময় প্রতিবাদ সভা করে

ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা, পৌর আদর্শ মধ্যমিক

বিদ্যালয়। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপ্রতি

আ্যডভোকেট পিপি, আবদুল মান্নান রসুল, উপজেলা মধ্যমিক

শিক্ষা অফিসার হারুন আর রশিদ, প্রধান শিক্ষক রমলা রানী। এছাড়াও

সমাবেশ করেছে জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া বন্দর আমীর

মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ

করেছে শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের

প্রধান শিক্ষক একেএম শামীম মোল্লা। আমুয়া শহীদ রাজা

ডিগ্রী কলেজও জঙ্গি বিরোধী সভা করে। এতে সভাপতিত্ব করেন

কলেজের অধ্যক্ষ আবুল বাশার বাদশা। সমাবেশ করেছে কাঠালিয়া

পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যালয়ের

ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারন

সম্পাদক মোঃ তরুন সিকদার এতে সভাপতিত্ব করেন। এছাড়া

তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজ, কাঠালিয়া সদর

ফাযিল মাদ্রাসা, মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজ, উত্তর চড়াইল

আদর্শ দাখিল মাদ্রাসা, দক্ষিণ চেঁচরী হারেছিয়া মোকছেদিয়া

মোমেনিয়া দাখিল মাদ্রাসা, দক্ষিণ চেঁচরী আদর্শ নি¤œ

মাধ্যমিক বিদ্যালয়, উত্তর তালগাছিয়া নেছারিয়া ফাযিল মাদ্রাসা,

আমুয়া চালিতাবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আমুয়া

চাঁদ মিয়া ফাযিল মাদ্রাসা, বাঁশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ও

সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ

সমাবেশ করে শিক্ষক শিক্ষার্থী।

জাতীয় মাধ্যমিক শিক্ষামন্ত্রনালয়ভুক্ত জেলার সকল

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সারাদেশের সাথে একযোগে এ কর্মসূচি

পালন করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451