বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

বরিশালের বাকেরগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০১৬
  • ৪০৪ বার পড়া হয়েছে

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নের কাকরদা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহিউদ্দিন হাওলাদার (৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার (১১ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিনের বাড়ি ছয় নম্বর ফরিদপুর ইউনিয়নের সোনাপুরা গ্রামে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী বলে জানিয়েছেন ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।

নিহত ব্যক্তির ভাই শাহজালাল জানান, বিকেল ৩টার দিকে মহিউদ্দিন বাড়িতে আসছিলেন। পথে কাকরদা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় যুবলীগ নেতা ও ফরিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন নম্বর ওয়ার্ডের সদস্য মামুন, শওকত, বশির খানসহ বেশ কয়েকজন তাকে কুপিয়ে জখম করে আটকে রাখেন। খবর পেয়ে স্থানয়ীদের সহায়তায় স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সন্ধ্যা ৭টায় জরুরি বিভাগের চিকিৎসক ডা. মামুনর রশিদ তাকে মৃত ঘোষণা করেন।

ডা. মামুনর রশিদ জানান, পায়ের রগ কেটে ও কুপিয়ে জখম করার কারণে তার মৃত্যু হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দলকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের আটক করার চেষ্টা চলছে।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451