সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

নোয়াখালীতে পাওয়ার টিলার খাদে; ঘটনাস্থলেই ৩ মৃত্যু

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ২১৩ বার পড়া হয়েছে

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে চালকসহ তিনজন নিহত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় উপজেলার তমরদ্দি-ওছখালী সড়কের বেজুগোলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল মালেকের ছেলে বেলাল হোসেন (২৬), একই ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে মো. রুবেল (২৫) ও আব্দুল মান্নানের ছেলে দেলোয়ার হোসেন (১৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়ার তমরদ্দি থেকে দুজন হেলপারসহ চালক পাওয়ার টিলার চালিয়ে উপজেলার ওছখালী বাজারে যাচ্ছিলেন।

পাওয়ার টিলারটি তমরদ্দি-ওছখালী সড়কের উত্তর বেজুগোলিয়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুই হেলপার নিহত হয়।

 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451