বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আওয়ামী লীগ নেতার বাসায় এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ২৫১ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মাসুদ রানার বাসা থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা শহরের খানকা শরিফসংলগ্ন নারায়ণপুর এলাকার ওই বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত ওই ব্যবসায়ীর নাম হাসান আলী (৪৫)। তিনি জেলা শহরের থানাপাড়া এলাকার মৃত হজরত আলীর ছেলে। নিহত হাসান জেলা শহরের স্টেশন এলাকায় জুতার ব্যবসা করতেন। এ ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ নেতা মাসুদ রানাকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে শহরের খানকা শরিফসংলগ্ন নারায়ণপুর এলাকায় আওয়ামী লীগ নেতা মাসুদ রানার বাসায় একজনের লাশ ঝুলে থাকার খবর পায় পুলিশ। দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় মাসুদ রানাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজার রহমান বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা, না আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এলাকাবাসীর ভাষ্য, বেশ কিছু দিন ধরে সুদের টাকার জন্য হাসান আলীকে নিজ বাসায় আটকে রাখেন মাসুদ রানা। এ নিয়ে সদর থানায় সালিসও হয়েছে। শেষ পর্যন্ত আজ তাঁর বাসা থেকে লাশ উদ্ধার করা হলো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451