শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কক্সবাজারে টেকনাফে ‘১০টি অস্ত্রসহ দুই রোহিঙ্গা’ আটক

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১০টি অস্ত্রসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে বলে দাবি করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ওমরখাল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে গতকাল সোমবার রাতে তাঁদের আটক করা হয়।

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন জাদিমুরা শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সৈয়দ হোসেন (৫৫) ও মুছনি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বদি আলম (২০)।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া ওমরখাল ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুটি বস্তাসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়। পরে বস্তা দুটি তল্লাশি করে নয়টি এসবিবিএল ও একটি ওয়ান শুটারগান জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ওই দুজন জানান, পাশের রোহিঙ্গা ক্যাম্পে একটি ডাকাত দলের কাছে এসব অস্ত্র নিয়ে যাচ্ছিলেন তাঁরা। দীর্ঘদিন ধরে তাঁরা অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত বলেও স্বীকার করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাবের অভিযান চলাকালে আটক রোহিঙ্গাদের বেশ কয়েকজন সহযোগী পালিয়ে যায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক দুজনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451