শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরে জামায়াতের আমীর ও শিবির সভাপতিসহ ৩৪ জন গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩১ আগস্ট, ২০১৬
  • ২৪১ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি,
নাটোরের গুরুদাসপুর উপজেলা জামাতের আমীর আব্দুল খালেক মোল্লা ও লালপুর উপজেলা

শিবিরের সভাপতি আমিরুল ইসলাম সহ ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে

তাদের নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা সহ বিভিন্ন

মামলা রয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানকালে

গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় পুরানো পাড়ার নিজ বাড়ি থেকে উপজেলা জামাতের

আমীর আব্দুল খালেক মোল¬াকে এবং লালপুর উপজেলার শিবিরের সভাপতি আমিরুল ইসলাম ও

কোষাধ্যক্ষ মোহাইমেনুলকে গ্রেফতার করা হয়। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে নিয়মিত

অভিযানের অংশ হিসেবে আরো ৩১ জনকে গ্রেফতার করা হয়।

নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার গ্রেফতারের কথা স্বীকার করে

জানান,জামাত নেতা মীর কাশেম আলীর ফাঁসির রায়কে কেন্দ্র করে যেন কোন প্রকার

নাশকতা ঘটাতে না পারে সে কারণে পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় ।

অভিযানে গুরুদাসপুর উপজেলা জামাতের আমীর আব্দুল খালেক মোল¬¬া ও লালপুর উপজেলা

শিবিরের সভাপতি আমিরুলও কোষাধ্যক্ষ মোহাইমেনুল সহ ৩৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় নাশকতা সহ একাধিক মামলা

রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451