সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

সুন্দরগঞ্জে তীব্র দাবদাহে সীমাহিন বিদ্যুৎ বিভ্রাটে দূর্ভোগ চরমে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৯ আগস্ট, ২০১৬
  • ৪৭৪ বার পড়া হয়েছে

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ঃ

গ্রীষ্মের তীব্র দাবদাহে বিদ্যুৎ বিভ্রাটে গাইবান্ধা জেলার

সুন্দরগঞ্জবাসীকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। সুন্দরগঞ্জে প্রতিদিন পৌর ও

মফসল এলাকাতেই ৫ থেকে ৬ বার করে ১ থেকে দেড় ঘন্টার লোডশেডিং করা হচ্ছে।

গত তিন সপ্তাহ ধরে সুন্দরগঞ্জে বিদ্যুৎ বিভ্রাট চরম আকার ধারণ করেছে। প্রতি এক

থেকে দু’ ঘন্টা পর পর লোডশেডিং করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। গ্রামাঞ্চলে এ

অবস্থা আরও ভয়াবহ। তাই বিদ্যুৎ নিয়ে গ্রামাঞ্চলের মানুষের মধ্যে একটি কথা চালু

রয়েছে- ‘পল্লী অঞ্চলে বিদ্যুৎ যায় না’ বরং ২৪ ঘন্টায় মাঝে মাঝে কিছু সময়ের

জন্য আসে। বিদ্যুৎ বিভ্রাটের ফলে মোমবাতি ও মোবাইল জ্বালিয়ে ব্যবসা-

বাণিজ্যসহ প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে বিদ্যুৎ গ্রাহকদের। বিশেষ করে

প্রাথমিক বিদ্যালয় ও ডিগ্রী পরীক্ষা চলাকালে এই বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষার্থীরা

চরম বিপাকে পড়েছে। ফলে ছাত্রছাত্রীদের লেখাপড়া মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে।

সুন্দরগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগে সুত্রে জানা গেছে, সুন্দরগঞ্জে বিদ্যুৎ এর

চাহিদা ৯ মেগাওয়াট সরবরাহ লাইনে বিদ্যুৎ আসছে মাত্র ৩ থেকে ৪ মেগাওয়াট।

ফলে লোডশেডিং করে বিদ্যুৎ সরবরাহ করতে গিয়ে এই চরম দুর্ভোগের কবলে

পড়েছে মানুষ। আরও জানা গেছে, রাতে বিশেষ করে পিক আওয়ারে ৪ থেকে ৫

মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে সংগত কারণেই গ্রামগুলোতে

লোডশেডিং করে পৌর এলাকায় লোডশেডিংয়ের কমিয়ে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত

রাখা হচ্ছে। তবে গ্রামাঞ্চলের লোকজন জানিয়েছেন, শুধু পিকআওয়ারেই নয় দিনের

বেলাতেও ৩ থেকে ৫ ঘন্টা লোডশেডিং করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এদিকে

সুন্দরগঞ্জ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নতি কবে নাগাত হবে এব্যাপারে সুন্দরগঞ্জ

বিদ্যুৎ বিতরণ বিভাগ নিশ্চিত করে তা বলতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451