সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

৩ চোরাকারবারি যশোরে ১১ কেজি সোনাসহ আটক

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৩৭৯ বার পড়া হয়েছে

১১ কেজি ওজনের ৯৪ পিস সোনার বারসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলো জাহিদুল ইসলাম, ইয়াকুব আলী ও দেলোয়ার হোসেন। যশোর-বেনাপোল সড়কের পুলেরহাট এলাকা থেকে রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের আটক করা হয়।

উদ্ধারকৃত সোনার দাম ৬ কোটি ৬০ লাখ টাকা। আজ সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক জাহিদুল ইসলাম যশোরের শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে, ইয়াকুব আলী একই উপজেলার আমলাই গ্রামের আনারুল ইসলামের ছেলে ও দেলোয়ার হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার নলচক গ্রামের মনির হোসেনের ছেলে।

বিজ্ঞপ্তিতে যশোরের ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, বিজিবির সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহল দল গতকাল রাত আড়াইটার দিকে যশোর-বেনাপোল সড়কের পুলেরহাট এলাকায় বেনাপোল সীমান্তমুখী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-৪৩-৪২২৯) তল্লাশী চালায়। এ সময় তারা প্রাইভেটকার থেকে ৯৪ পিস সোনার বার উদ্ধার করে। যার ওজন ১০ কেজি ৯৩৫ গ্রাম। উদ্ধার হওয়া সোনার মূল্য ৬ কোটি ৬০ লাখ টাকা।

তিনি আরো জানান, আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে উক্ত স্বর্ণের বারগুলি শ্যামলী, ঢাকা হতে সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451