মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পেটের মেদ কমাতে যেসব খাবার খাবেন, খাবেন না

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ৩৪৩ বার পড়া হয়েছে

পেটের মেদ একটি বিব্রতকর বিষয়। নারীদের তুলনায় পুরুষদের পেটের মেদ বেশি হয়। অতিরিক্ত পেটের মেদ শরীরে বিভিন্ন সমস্যা তৈরি করে। যেমন : হৃদরোগ, স্ট্রোক, টাইপ টু ডায়াবেটিস ইত্যাদি।

বংশগতি, খাদ্যাভ্যাস, জীবনযাপনের ধরন ইত্যাদি পেটের মেদ বাড়াতে বড় ভূমিকা পালন করে। কিছু খাবার পেটের মেদ বাড়ায়, আবার কিছু খাবার রয়েছে যেগুলো মেদ কমাতে সাহায্য করে।

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ওয়েবএমডি প্রকাশ করেছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

পেটের মেদ বাড়ায় যেসব খাবার

আসলে উচ্চ চর্বিযুক্ত খাবারই যে পেটের মেদ বাড়ায়, তা নয়। বেশি ক্যালরিযুক্ত যেকোনো খাবারই পেটের মেদ বাড়াতে পারে। মদপান, মিষ্টিজাতীয় খাবার, বেশি প্রোটিনযুক্ত খাবার পেটের মেদ বাড়িয়ে তোলে।

এক গবেষণায় ওয়েক ফোর্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন, ট্রান্সফ্যাট পেটের মেদ বাড়িয়ে তোলে। এ ধরনের ফ্যাট পাওয়া যায় প্যাসট্রিস, ক্র্যাকার্স, ভাজা খাবারে।

আবার সফট ড্রিংস, মিষ্টিজাতীয় ব্যাভারেজ ইত্যাদির মধ্যে অ্যাডেড সুগার থাকে। এগুলোও পেটের মেদ বাড়িয়ে তুলতে পারে।

পেটের মেদ কমাতে

তবে জীবনযাপনের ধরনের পরিবর্তন এই যুদ্ধের সঙ্গে লড়াই করতে কিছুটা সাহায্য করে। লাল মাংস, স্যাচুরেটেড চর্বি কমিয়ে ফল ও সবজি খাওয়া এবং প্রোটিন নিয়ন্ত্রণ করা পেটের মেদ কমাতে সাহায্য করে।

এ ছাড়া গ্রিন টি, ব্লু বেরি, সয় খাওয়া পেটের মেদ ঝড়াতে সাহায্য করে। তবে এর পাশাপাশি অবশ্যই ব্যায়াম করতে হবে।

তাই পেটের মেদ কমাতে বেশি ক্যালরিযুক্ত খাবার কমিয়ে স্বাস্থ্যকর খাবার খান এবং নিয়মিত ব্যায়াম করুন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451