শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝালকাঠিতে ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন বন্দরের ব্যবসায়ীরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৭ আগস্ট, ২০১৬
  • ২৯৮ বার পড়া হয়েছে

ঝালকাঠি সংবাদদাতাঃ-বেতন-ভাতা বাড়ানোসহ ১৫ দফা দাবিতে সারা

দেশে চলমান নৌ ধর্মঘটে মারাত্মক দুর্ভোগে পড়েছেন দ্বিতীয়

কলকাতা খ্যাত দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বন্দর ঝালকাঠির ব্যবসায়ীরা। ২২

আগস্ট রাত ১২টার শুরু হওয়া এ ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে

নৌ চলাচল বন্ধ করে দিয়েছেন ঝালকাঠির নৌযান শ্রমিকরা। আর এতেই

চরম দুর্ভোগে পড়েছেন ঐতিহ্যবাহী বন্দর ঝালকাঠির ব্যবসায়ীরা।

নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারণে পণ্য ওঠানামার কাজও করতে

পারছেনা অন্য শ্রমিকরা। এদিকে ধর্মঘটের আজ ৫র্ম দিনেও ঝালকাঠি

থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোনো লঞ্চ। এছাড়া অভ্যন্তরীণ নৌ-

রুটেও সকল ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে ঝালকাঠি থেকে

দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে নৌপথে যাতায়াতকারী জনসাধারণ

চরম দুর্ভোগে পড়েছেন। ঝালকাঠি লঞ্চঘাট ইজারাদার মো. আব্দুল হক

খলিফা জানান, নৌযান শ্রমিকদের মজুরি নূন্যতম ১০ হাজার টাকা

নির্ধারণ, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ

পুননির্ধারণ, নৌপথে সন্ত্রাসী-ডাকাতি- চাঁদাবাজি বন্ধ ও নদীর

নাব্যতা রক্ষাসহ মোট ১৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক

দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত দাবিগুলো মেনে নেওয়া না হবে, ততক্ষণ

শ্রমিকদের এই অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত থাকবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451