বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

পুষ্টিগুণে ভরপুর মটরশুঁটি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৬ মার্চ, ২০১৯
  • ৩৭৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

সুস্বাদু মটরশুঁটি পুষ্টিগুণে ভরপুর। সেদ্ধ করা মটরশুঁটি খেতে পারেন প্রতিদিন। এ ছাড়া রান্না বা সালাদেও ব্যবহার করা যায় মটরশুঁটি। জেনে নিন সুস্থতার জন্য মটরশুঁটি খাওয়া জরুরি কেন।>> প্রচুর পরিমাণে ভিটামিন সি, বি৬ এবং ফলেট পাওয়া যায় মটরশুঁটি থেকে। এসব উপাদান রক্তের দূষিত উপাদান শরীর থেকে বের করে দেয়।
>> পাকস্থলির ক্যানসার থেকে দূরে থাকতে মটরশুঁটি খেতে পারেন। গবেষণা মতে, এক কাপ মটরশুঁটিতে কম-বেশি ১০ মিলিগ্রাম পলিফেনল থাকে। যেখানে মাত্র ২ মিলিগ্রাম শরীরে প্রবেশ করলেই স্টমাকে ক্যানসার সেল জন্ম নেওয়ার আশঙ্কা একেবারে শূন্যে এসে পৌঁছায়।

মটরশুঁটিতে থাকা ফাইবার, প্রোটিন এবং মাইক্রো-নিউট্রিয়েন্ট একদিকে যেমন পুষ্টির ঘাটতি দূর করে, তেমনি বারবার ক্ষুধা পাওয়ার সম্ভাবনাও কমায়। ফলে মাত্রাতিরিক্ত পরিমাণে খাওয়ার প্রবণতা কমে। ওজন নিয়ন্ত্রণে রাখতে তাই খেতে পারেন মটরশুঁটি।

>> লুটেইন, ক্যারোটেনিন, জিয়া-জেনন্থিনসহ আরও বেশ কিছু উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে মটরশুঁটিতে। এসব উপাদান দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়।>> ত্বকের সুস্থতায় মটরশুঁটি খাওয়া চাই নিয়মিত।>> মটরশুঁটিতে থাকা ডায়াটারি ফাইবার শরীরে প্রবেশ করার পর পাচক রসের ক্ষরণ বাড়িয়ে দেয়, ফলে হজম ক্ষমতার উন্নতি ঘটে।>> ফাইবার ও প্রোটিন পাওয়ায়া যায় মটরশুঁটি থেকে, জা শরীরে শর্করার শোষণের মাত্রা কমিয়ে দেয়। ফলে হঠাৎ করে সুগার লেভেল বৃদ্ধি পাওয়ার আশঙ্কা কমে।>> কোষ্ঠকাঠিন্য সমস্যায় যারা ভুগছেন তারা প্রতিদিন খেতে পারেন মটরশুঁটি।

তথ্যসূত্র : বোল্ডস্কাই


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451