মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মধুর ক্যানটিনে ‘মধুর ক্যানটিন’ ছবির শুটিং

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮
  • ৩৮৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক.

‘মধুদার চরিত্রে অভিনয়ের জন্য অনেক স্টাডি করেছি। মধুদার পরিবারের সদস্যদের সঙ্গে বসেছি। মধুদা কেমন ছিলেন, কীভাবে কথা বলতেন, তাঁর চালচলন কেমন ছিল, তা রপ্ত করার চেষ্টা করেছি। আমি খুব ভালো অভিনেতা নই। কিন্তু মধুদার চরিত্রটি ফুটিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।’ বললেন ওমর সানী। ‘মধুর ক্যানটিন’ ছবিতে তিনি মধুদার চরিত্রে অভিনয় করছেন। গত রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। ছবিটি পরিচালনা করছেন সাঈদুর রহমান সাঈদ।

মহরতের পর মধুর ক্যানটিন এলাকায় শুটিং করেছেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে তিনি বলেন, ‘কিছুদিন আগে আমি একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে কাজ শুরু করেছি। এখন “মধুর ক্যানটিন” সিনেমায় একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছি। জীবনের সঙ্গে সিনেমার গল্পের এই যে যোগসূত্র তৈরি, এটা সত্যিই আমার কাছে অন্য রকম লাগছে। মধুর ক্যানটিন একটি ঐতিহাসিক স্থান। অনেক স্মৃতিবিজড়িত জায়গা। যে উদ্দেশ্য নিয়ে পরিচালক সিনেমাটি নির্মাণ করছেন, তা যেন সফল হয়।’

মহরত অনুষ্ঠানে জানানো হয় ‘মধুর ক্যানটিন’ ছবিতে মধুদার জীবনের ১৯৬৪ থেকে শুরু হয়ে ১৯৭১ সময়টাই উঠে আসবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451