বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মোবাইলে লটারির লোভ দেখিয়ে ৫৫ লাখ টাকা আত্মসাৎ!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৫ আগস্ট, ২০১৮
  • ৩৪৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

মোবাইল ফোনে বিভিন্ন জেলার মানুষদের লটারির লোভ দেখাত একটি চক্র। গাড়ি-বাড়িসহ নানা কিছু পুরস্কারের লোভে পড়ে যেত মানুষও। এর পরই নানা শর্ত দিয়ে বিকাশে পাঠাতে বলত টাকা।

বহুদিন ধরেই এভাবে প্রতারণা করে যাচ্ছিল একটি চক্র। গতকাল শনিবার এই চক্রের মূল হোতা মো. সুমন শিকদারকে (২২) ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা। পরে আজ রোববার সিআইডির ফেসবুক পেজে সংবাদ বিজ্ঞপ্তি আকারে এসব তথ্য জানানো হয়।

জানা যায়, প্রতারক চক্রটি সর্বশেষ দ্বীন মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তির কাছ থেকে ৫৫ লাখ টাকা হাতিয়ে নেয়। এজন্য চক্রটি ১২২টি বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে।

এ বিষয়ে একটি মামলা করেন দ্বীন মোহাম্মদ। পরে তদন্ত শুরু করেন সিআইডির কর্মকর্তারা।

এরই পরিপ্রেক্ষিতে গতকাল সিআইডির ডেমরা ইউনিটের উপপরিদর্শক (এসআই) মো. আকসাদুদ জামানের নেতৃত্বে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে সুমন শিকদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় পাঁচটি বিকাশ অ্যাকাউন্ট নম্বর সংবলিত সিমসহ আত্মসাৎ করা পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451