বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

লালপুরে এইচএসসির ফল বিপর্যয়, দুই মাদ্রাসার ফল শূন্য!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৩ জুলাই, ২০১৮
  • ৩৬৬ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি,
সদ্য প্রকাশিত এইচএসসি ও সমানের পরীক্ষার ফলাফলে নাটোরের লালপুর উপজেলার ফলাফল বিপর্যয়
ঘটেছে। উপজেলায় এ বছর জেনারেল কলেজ ও বিএম কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় এক হাজার সাত
শত ৭০ জন। পাশ করেছে ৮ শত ১১ জন এবং অকৃতকার্য হয়েছে ৯ শত ৫৯ জন । এবছর জিপিএ-৫
পেয়েছে ১৫ জন। এছাড়াও উপজেলার চারটি আলিম মাদ্রাসার মধ্যে দুটি মাদ্রাসার কেউ পাস
করতে পারেনি। মাদ্রাসা দুটি হলো রায়পুর জাফরিয়া আলিম মাদ্রাসা ও নেঙ্গপাড়া আলিম
মাদ্রাসা।
আশা ব্যাঞ্জক ফলাফল না হওয়ায় অভিভাবক-শিক্ষার্থীসহ পরিবারের সদস্যদের মাঝে হতাশা বিরাজ
করছে।
লালপুর উপজেলা শিক্ষা অফিস সূত্রে জনাগেছে, এ বছর জেনারেল কলেজ ও বিএম কলেজ থেকে
উপজেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয় এক হাজার সাত শত ৭০ জন। এর মধ্যে পাশ করেছে
আট’শ ১১ জন এবং ফেল নয়’শ ৫৯ জন ফেল। উপজেলায় মোট পাশের হার ৪৫ দশমিক ৮২ ভাগ। মোট
জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। এর মধ্যে মঞ্জিলপুকুর কৃষি, কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের
৬ জন, গোপালপুর ডিগ্রী কলেজ ৩ জন, মাজার শরীফ মহিলা টেকনিক্যাল কলেজের ২ জন জিপিএ-
৫ পেয়েছে। এছাড়াও উপজেলার একমাত্র সরকারী কলেজ আব্দুলপুর সরকারী কলেজ, লালপুর কে এন
পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ,ওয়ালিয়া হাকিমুন্নেছা ও গোপালপুর পৌর টেকনিক্যাল কলেজের
১জন করে জিপিএ-৫ পেয়েছে। এদিকে উপজেলার চারটি আলিম মাদ্রাসার মধ্যে দুটি
মাদ্রাসার’ই ফলাফল হয়েছে শূন্য। অর্থাৎ দুটি মাদ্রাসা থেকে কেউ পাস করতে পারেনি।
মাদ্রাসা দুটি হল রায়পুর জাফরিয়া আলিম মাদ্রাসা ও নেঙ্গপাড়া আলিম মাদ্রাসা।
এ ব্যাপারে বালিতিতা ইসলামপুর ফাজিল মাদ্রাসার সুপার ও মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সচিব
শাহাবাজ আলী বলেন, উপজেলার মোট চারটি আলিম মাদ্রাসা থেকে এবারে আলিম পরীক্ষায় মোট
৬৬ জন পরীক্ষার্থী অংশ নেয় এদের মধ্যে পাশ করেছে মাত্র নয় জন। এর মধ্যে বালিতিতা ইসলামপুর
ফাজিল মাদ্রাসা থেকে ৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় যার মধ্যে পাশ করে মাত্র সাত জন।
ভেল্লাবাড়িয়া মাদ্রাসা থেকে ১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় যার মধ্যে পাশ করে দুই জন। অপর
রায়পুর জাফরিয়া আলিম মাদ্রাসা ও নেঙ্গপাড়া আলিম মাদ্রাসা থেকে যথাক্রমে ১১ জন ও দুই জন
পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও এ দুটি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451