মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্ট্রোকের পর…

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮
  • ৩১৭ বার পড়া হয়েছে

স্ট্রোকের পর বেশ কয়েকটি ঘটনা ঘটে যেতে পারে। এগুলো আতঙ্কের বিষয়। এ সম্পর্কে ধারণা দিচ্ছেন বিশেষজ্ঞরা।

মস্তিষ্কে জমতে পারে রক্ত

ইচেমিক স্ট্রোক সবচেয়ে বেশি দেখা যায়। যখন মস্তিষ্কে রক্তপ্রবাহের ব্যত্যয় ঘটে, তখনই এ ধরনের স্ট্রোকের শিকার হয় মানুষ। আরেক ধরনের স্ট্রোক আছে, নাম তার হেমোরেজিক। এটা কম ঘটে, কিন্তু প্রাণঘাতী হয়ে উঠতে সক্ষম। হেমোরেজিক স্ট্রোকের ফলে মস্তিষ্কের কাছাকাছি রক্তবাহী নালির বিস্ফোরণ হয়। তখন রক্ত জমাট বেঁধে যেতে পারে। এতে করে মস্তিষ্কে অতিরিক্ত চাপ পড়ে এবং স্নায়বিক কোষগুলো অসাড় হতে থাকে। এতে মৃত্যুও ঘটে যেতে পারে।

ক্রমেই সরু হতে থাকে রক্তবাহী নালিগুলো

হেমোরেজিক স্ট্রোকের পর কিছু পরিমাণ রক্ত মস্তিষ্ক আর টিস্যুর মাঝের কোনো অংশে ছড়িয়ে পড়ে। ফলে রক্তবাহী সূক্ষ্ম নালিগুলো চাপের মুখে পড়ে। স্ট্রোকের প্রাথমিক ধাক্কা সামলে নেওয়ার পর থেকে এই নালিগুলো ক্রমে সরু হয়ে আসতে থাকে। ফলে মস্তিষ্কে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়। এতে ফের স্ট্রোকের শঙ্কা তৈরি হয়।

জিনিসপত্র ধরতে অসুবিধা

স্ট্রোকের পর দেহে ভিন্ন অনুভূতি অনুভব করে রোগীরা। একটি গ্লাস হাত দিয়ে ধরে তোলা বা রাখার মতো কাজও চ্যালেঞ্জিং হয়ে উঠবে। স্ট্রোকের কারণে দেহের এক বা একাধিক অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে।

মুখভঙ্গি বুঝতে অপারগতা

যাদের অতীতে স্ট্রোক হয়েছে, তাদের যোগাযোগ স্থাপনে সমস্যা হতে পারে। নিজের ক্ষেত্রে তা নাও বুঝতে পারেন। কিন্তু অন্যের মুখভঙ্গি দেখে তার আবেগ বুঝতে অপারগ হতে পারে রোগী। মানুষ তার চেহারার বিভিন্ন ভঙ্গি দিয়ে আবেগ প্রকাশ করে। স্ট্রোকের আগে যা অনায়াসে বোঝা যায়, পরে তা বোধগম্য হয় না।

বিকলাঙ্গতা

স্ট্রোকের কারণে প্যারালিসিস দেখা দেওয়াও সাধারণ ঘটনা। দেখা যায়, দেহের যেকোনো এক পাশ পুরোপুরি অবশ হয়ে যায়। নড়াচড়ার সক্ষমতা হারাতে হয়। সাধারণত মস্তিষ্কের যে পাশে স্ট্রোক হয়, তার বিপরীত পাশের দেহের অংশ বিকলাঙ্গ হয়।

কথা বলতে সমস্যা

স্ট্রোকের কারণে অনেকের বাকশক্তি বিলোপ পায়। অন্যদের কথা ও ভঙ্গি বুঝতেও সমস্যা হয়। কেউ কেউ একেবারেই কথা বলতে পারে না। আবার কেউ দু-একটি শব্দ কেবল উচ্চারণ করতে পারে। থেরাপির মাধ্যমে অবস্থার উন্নতি ঘটতে পারে।

অন্যান্য

আরো বেশ কিছু সমস্যার শিকার হয় রোগী। স্মৃতিশক্তি হারায়। খাবার গিলতে পারে না অনেকে। পেটের সমস্যাও দেখা দেয়। দৃষ্টিশক্তি কমে আসতে পারে। অনেকের আবার অস্ত্রোপচারের পর স্ট্রোকের ঝুঁকি দেখা দেয়। রক্ত তার তাপমাত্রা সুষ্ঠুভাবে ধরে রাখতে পারে না। খুব সহজেই অবসাদগ্রস্ত হয়ে পড়ে রোগী।

— চিটশিট অবলম্বনে সাকিব সিকান্দার

 

 

সুত্র, কালের কণ্ঠ


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451