মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না দেওয়ার অভিযোগ চিকিৎসককে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১ জুলাই, ২০১৮
  • ৫১২ বার পড়া হয়েছে

মো: জাহিদ আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ধেসঢ়;্র রোগীকে চিকিৎসা না
দেয়ার অভিযোগে মেডিক্যাল অফিসার ডাঃ আয়েশা সিদ্দিকা আশাকে
প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশনের
বাগাতিপাড়া উপজেলা শাখা। রোববার বিকাল সাড়ে ৫টায় উপজেলা প্রেস ক্লাবে
এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মানবাধিকার কমিশনের উপজেলা শাখার সভাপতি
অ্যাডভোকেট সোহেল রানা বক্তব্য প্রদান করেন। তিনি অভিযোগ করেন, গত ২৬
জুন দুপুরে ঘোরলাজ মহল্লার জাপা নেতা শমসের আলীর পুত্রবধু ভারতীয় নাগরিক
আইনজীবী নিতু ব্যানার্জী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের জরুরী বিভাগে
চিকিৎসা নিতে যান। সেখানে মেডিক্যাল এ্যাসিসটেন্ট রোগীর পরিস্থিতি
দেখে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আয়েশা সিদ্দিকা আশাকে মোবাইল ফোনে
জানান। সে সময় ডাঃ আশা হাসপাতালের দ্বিতীয় তলায় ছিলেন। রোগীর কথা
জানার পরও তিনি চিকিৎসা সেবা না দিয়েই মোবাইল ফোনে রোগীকে নাটোর
সদর হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। এমনকি দোতলা থেকে তিনি নিচেও
নামেননি। তিনি আরও অভিযোগ করেন, ভারতীয় নাগরিককে চিকিৎসা সেবা না
দিয়ে কর্তব্যরত চিকিৎসক মানবাধিকার লংঘন করেছেন এবং দেশের ভাবমূর্তী
ক্ষুন্ন করেছেন। এছাড়াও ওই চিকিৎসকের বিরুদ্ধে ইতিপুর্বেও একাধিক
অভিযোগ রয়েছে বলে সম্মেলনে অভিযোগ করা হয়। তিনি দ্রুত অভিযুক্ত ডাঃ
আশাকে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচীর ঘোষনা দেওয়া হবে
বলেও জানান।
এ বিষয়ে ডাঃ আয়েশা সিদ্দিকা আশা বলেন, ওই দিন সকাল থেকে দুইবার ওই
রোগীকে হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে দুপুরে আবারও যখন ওই
রোগী এসেছিলেন তখন দোতলায় আমি খাওয়া দাওয়া করছিলাম। ফোনে রোগীর
বিষয়ে জেনে তাকে দ্রুত নাটোরে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল হক বলেন, তিনি এ
সংক্রান্ত কোন লিখিত অভিযোগ পাননি। তবে মৌখিকভাবে জেনে ডাঃ আয়েশা
সিদ্দিকা আশাকে গত ২৮জুন একটি কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451