বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হবিগঞ্জের নবীগঞ্জে মানব পাচার মামলা নিয়ে তোলপার!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ জুন, ২০১৮
  • ৫৪৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা জজ আদালতাধীন নারী ও শিশু র্নিযাতন দমন
বিশেষ ট্রাইব্যুনাল আদালতে মানব পাচার একটি মামলায় তোলপার সৃষ্টি হয়েছে।
নালিশী দরখাস্তান্তে জানা যায়, ২০১৩ সালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন
১১নং গজনাইপুর ইউপিস্থ শতক গ্রামের লাল মিয়ার মেয়ে শিফা বেগমের সাথে
মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ৫নং জায়ফরনগর ইউপিস্থ কালিনগর গ্রামের
ইয়ছিন আলীর ছেলে দুবাই প্রবাসী কামাল মিয়ার মোবাইল ফোনের মাধ্যমে সম্পর্ক
তৈরী হয়। পরে বিভিন্ন পর্যায়ে প্রলোভন দেখিয়ে শিফাকে বিদেশে প্রাচার করা
হয়েছে। এ ব্যাপারে শিফার মা রেবা বেগম বাদী হয়ে গত ২২ নভেম্বর ২০১৭ইং
হবিগঞ্জ আদালতে ৭ জনকে আসামী করে মানব পাচার ও প্রতিরোধ দমন আইনের ২০১২
এর (২),৭,৮ ও ১০ ধারায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে জুড়ি থানা অফিসার ইনচার্জ কর্তৃক তদন্ত শেষে গত ৬ জানুয়ারী
দাখিলকৃত রিপোর্টে লিখেছেন- “স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসীকে
জিঞ্জাসাবাদ করিলে, বিবাদীদের নাম ঠিকানা সঠিক পাওয়া যায়। স্থানীয়
জিঞ্জাসাবাদে তাহার স্বভাব চরিত্র ভাল বলিয়া জানা যায়। আমি সঙ্গীয়
ফোর্সসহ থানায় পৌছিয়া থানার যাবতীয় রেকর্ডপত্র পর্যালোচনা করিয়া
বিবাদীদের নামে বিরুপ কোন তথ্য পাওয়া গেল না।”

মামলা সংক্রান্ত ব্যাপারে এলাকার লোকজনকে জিঞ্জাসাবাদ করলে কোন সত্যতা
পাওয়া যায়নি। ১১নং গজনাইপুর ইউপির চেয়ারম্যান এমদাদুর রহমান মুকুল মোবাইল
ফোনে যোগাযোগ করলে সাংবাদিকদের বলেন, মানব পাচার অভিযোগটি ভিত্তিহীন।
আসামী পক্ষের লোকেরা আমার সাথে যোগাযোগ করেছিলেন। আমি বাদী পক্ষের সাথে
কথা বললে, তারা বলেন মেয়ের সাথে আলাপ করে আমাকে জানাবেন। কিন্তু এখন
পর্যন্ত আর যোগাযোগ করেননি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451