শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্ট্রোকে মৃত্যুহার বাড়ছে দেশে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৭ জুন, ২০১৮
  • ৫০৫ বার পড়া হয়েছে

দেশে স্ট্রোকে মৃত্যুহার বাড়ছে। বর্তমানে এটিই সর্বোচ্চ মৃত্যুর কারণ। তবে এর চিকিৎসা এখন বাংলাদেশে হচ্ছে। তবু প্রতিরোধ ব্যবস্থাই উত্তম বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাঁরা জানান, স্ট্রোক মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ এবং বিশ্বব্যাপী প্রাপ্তবয়স্ক অক্ষমতার সবচেয়ে সাধারণ কারণ। উন্নয়নশীল বিশ্বে স্ট্রোকের ঘটনা বাড়ছে। এটি একটি মেডিক্যাল জরুরি অবস্থা, যেখানে প্রতি মিনিটে দুই মিলিয়ন মস্তিষ্কের কোষ মারা যায়।

তাঁদের মতে, নিয়ম মেনে চলা এবং খাদ্য গ্রহণে সচেতন হলে এই রোগ প্রতিরোধ সম্ভব। স্ট্রোকের ঝুঁকি এড়িয়ে চলা এবং স্ট্রোক হলে দ্রুত রোগীকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তাঁরা।

গতকাল শনিবার ঢাকায় ইমপালস হসপিটাল ও ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্ট আয়োজিত স্ট্রোকের ঝুঁকি নিয়ে এক গোলটেবিল বক্তৃতায় তাঁরা এ কথা জানান। বক্তারা বলেন, বাংলাদেশে স্ট্রোক হলে স্ট্রোক সেন্টারে যেতে হবে। এটি মস্তিস্কের একটি রোগ এবং সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে অনেকাংশে উত্তরণ সম্ভব। তবে ওষুধের দাম এখনো গরিবের নাগালের বাইরে উল্লেখ করে এতে বলা হয়, গরিবদের নাগালের মধ্যে ওষুধের দাম আনতে হবে এবং এ জন্য সরকারের পদক্ষেপ জরুরি।

গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউরোলজিস্ট ও সিনিয়র কনসালট্যান্ট ডা. শহীদুল্লাহ সবুজ। এতে বক্তব্য দেন প্রধান তথ্য কর্মকর্তা বেগম কামরুন্নাহার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, ইমপালস হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. জহির আল আমিন, অধ্যাপক ডা. আনিসুল হক, আইসিটি বিভাগের কমিউনিকেশনস স্পেশালিস্ট অজিত কুমার সরকার, বাংলাদেশ পোস্টের প্রধান সম্পাদক শরীফ শাহাবুদ্দিন, ইমপালস হসপিটালের সিইও ডা. দবির উদ্দিন আহমেদ প্রমুখ।

সুত্র/ ক ক


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451