বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

লক্ষ্মীপুরে নির্মাণাধীন আইনজীবীদের ভবন অপসারণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৫ আগস্ট, ২০১৬
  • ৩৪১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি :

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশে লক্ষ্মীপুর জেলা জজ আদালতের জয়গায় আইনজীবীদের জন্য নির্মাণাধীন ভবন অপসারণের কাজ শুর” হয়েছে। শনিবার (১৩ আগস্ট) সকাল থেকে অপসারণ কাজ ‍শুরু করা হয়।

পরে সকাল ১০টায় ঘটনাস্থল পরির্দশন করেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) শাহ নেওয়াজ, লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন। এর আগে গত ২৫ জুলাই প্রাধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। সুত্র জানায়, লক্ষ্মীপুর জেলা জজ আদালতের জায়গায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতিসহ বেশ কয়েকজন আইনজীবী ওই ভবনের নির্মাণকাজ শুর” করেন। চলতি বছরের শুর”তে লক্ষ্মীপুর সফরে যাওয়ার পর প্রধান বিচারপতি, বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানকে নিয়ে আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নির্মাণ কাজ থেকে বিরত থাকতে বলা হয়। তারপরও নির্মাণকাজ অব্যাহত থাকায় সুপ্রিম কোর্টের এক কর্মচারী রিট করেন। রিটের শুনানি শেষে হাইকোর্ট নির্মাণাধীন ভবনটিকে অবৈধ বলে রায় দেন। শুনানির একপর্যায়ে দুই সপ্তাহের মধ্যে ভবনটি ভাঙতে নির্দেশ দেন আপিল বিভাগ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451