শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাঁচ ধরনের মেডিক্যাল টেস্ট, যা সব পুরুষেরই করা উচিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২০ জুন, ২০১৮
  • ৩৩৯ বার পড়া হয়েছে

স্বাস্থ্যপরীক্ষা অতি জরুরি একটি বিষয়। সুস্থ থাকলেও বেশ কিছু ক্ষেত্রে মাঝে মাঝে মেডিক্যাল চেকআপের দরকার রয়েছে। এখানে বিশেষ করে পুরুষদের কিছু স্বাস্থ্যপরীক্ষার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। আপনার বাবা, ভাই কিংবা পরিবারের যেকোনো পুরুষকে ছয় মাস বা বছরখানেক পর পর অন্তত ৫টি পরীক্ষা করিয়ে নেয়া উচিত।

পরিবারের বয়স্ক পুরুষদের জন্যে এই পরীক্ষা আরো বেশি জরুরি। অনেকে হয়তো ঠিকমতো জানেনই না। আবার অনেকের হাতে পরীক্ষা করিয়ে নেয়ার সময় কোথায়? কেউ বা তেমন পাত্তাই দিতে চান না। কিন্তু সবার জন্যে এগুলো অতি গুরুত্বপূর্ণ বিষয়। সচেতনতাই সর্বোত্তম প্রতিরোধব্যবস্থা।

১. প্রথমেই তার হার্ট অ্যাটাকের ঝুঁকি পরীক্ষা করতে হবে। রক্তচাপ পরীক্ষা করাতে হবে। ঝুঁকি বুঝতে ইলেক্ট্রোকার্ডিওগ্রাম এবং লিপিড প্রোফাইল চেক করে নিন।

২. এবার দেখে নিন ক্যান্সারের ঝুঁকি। এর জন্যে ফ্লেক্সিবল সিগমোইডোস্কপি করিয়ে নিতে হবে। আরো করতে হবে ফিকাল অকাল্ট ব্লাড টেস্ট (এফওবিটি), কোলনোস্কপি আর মোল স্ক্রিনিং। যারা ধূমপায়ী তাদের জন্যে দরকার লো-ডোজ কম্পিউটেড টমোগ্রাফি। এ ছাড়া প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন এবং ডিজিটাল রেক্টাল করতে হবে।

৩. শ্রবণজনিত কোনো সমস্যা রয়েছে কিনা তাও দেখা দরকার। এর জন্যে অডিওগ্রাম করতে হবে। বোঝা যাবে কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে কিনা।

৪. চোখ দুটো ঠিক আছে তো? এর জন্যে করিয়ে নিন চোখের পরীক্ষা। দৃষ্টিশক্তিতে কোনো সমস্যা আছে কিনা জানা যাবে।

৫. ডায়াবেটিস রোগ যেভাবে ছড়িয়েছে তাতে করে রক্তে গ্লুকোজের পরীক্ষাটা সবারই করা উচিত।

এই মাত্র পাঁচ পয়েন্টে যে পরীক্ষাগুলোর কথা লেখা হয়েছে তা করলে আপনার সার্বিক অবস্থা বুঝে নেয়া সম্ভব। কাজে কখনো না করে থাকলে করার পরিকল্পনা করুন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451