বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রোজায় খাবারকে স্বাস্থ্যকরভাবে খাওয়ার উপায়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮
  • ৩৩৬ বার পড়া হয়েছে

রমজান প্রত্যেক মুসলমানদের জন্য একটি পবিত্র মাস। পুরো রমজান আমরা ইবাদত ও সংযমের মাধ্যমে রোজা পালন করি। ইফতারে আমরা প্রচলিত ও ঐতিহ্যময় কিছু খাবার খেয়ে থাকি।  ঢাকাইয়া ইফতার ছাড়াও রোজায় আমাদের ঘরেও তৈরি হয় নানা রকম ইফতার।

যদিও স্বাস্থ্য রক্ষায় আমরা পরামর্শ দিয়ে থাকি ঘরে তৈরি হালকা সুষম খাবার যেন রাখা হয়। কিন্তু তারপরও ঐতিহ্যের খাতিরে অনেক সময় পরিবারের সবার কথা ভেবে এই খাবারগুলো টেবিলে রাখা হয়। তাই মন ও স্বাস্থ্য দুইটার কথা ভেবে কীভাবে এই খাবারগুলো গ্রহণ করলে কিছুটা কম ক্ষতি হবে চলুন জানি।

  • প্রাকৃতিক স্বাস্থ্যের জন্য ভালো। কৃত্রিম রঙে শরীরের অনেক ক্ষতি হয়। তাই ইফতার তৈরিতে কৃত্রিম রং ব্যবহার থেকে বিরত থাকুন।
  • একই তেলে বারবার ভাজাপোড়া থেকে বিরত থাকুন।
  • ডুবো তেলের পরিবর্তে হালকা স্যাঁকা খাবার তৈরি করুন।
  • ট্যাস্টিং সল্ট, চাট মশলা, বিট লবণ ও টেস্ট মেকার খাবার তৈরিতে ব্যবহার না করাই ভালো।
  • কেনা সসের পরিবর্তে ঘরে সস তৈরি করুন। অথবা চাটনি তৈরি করে উপভোগ করুন।
  • রঙিন তরল না খেয়ে প্রাকৃতিক ঘরে তৈরি তরল স্বাস্থ্যের জন্য ভালো।
  • পুরো রোজায় বেসন না খেয়ে মাঝেমধ্যে তার পরিবর্তে চালের গুড়া, ময়দা ও ডিম ব্যবহার করুন।
  • ফলের জুসে চিনি ব্যবহার থেকে বিরত থাকুন। অথবা চিনির পরিবর্তে গুড় বা তালমিছরি বা মধু ব্যবহার করুন।
  • প্রতিদিন মুড়ি না খেয়ে মাঝেমধ্যে চিড়া বা খই ম্যানুতে রাখুন।
  • কেনা হালিম প্রতিদিন না খাওয়াই ভালো। খেলেও উপরের তেল ফেলে খাবেন। মাঝেমধ্যে পাতলা খিচুরি খেতে পারেন।
  • আলুর চপ প্রতিদিন না খেয়ে ডিম আলুর চপ বা কাঁচা কলার চপ বা মিক্স সবজি চপ খেতে পারেন।

সুত্র/ntv


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451