বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পীরগঞ্জে ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোয় পারাপার হচ্ছে দুই উপজেলার ৩০ হাজার মানুষ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮
  • ২৭৩ বার পড়া হয়েছে

 

জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) থেকে ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১০নং
জাবরহাট ইউনিয়ন দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদীর আতাই ঘাটে দীর্ঘদিন ধরে ব্রীজ
নির্মান হয়নি। ব্রীজের অভাবে দু উপজেলার প্রায় ৩০ হাজার মানুষ জীবনের ঝুঁকি
নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে। নদীর এপারে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা
ওপারে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা। খোঁজ নিয়ে জানা যায়, ঐ এলাকার সাগরাম
ও মাইকেলের উদ্যোগে প্রায় এক হাজার ফুট লম্বা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে
চলাচল করছে স্কুল পড়–য়া শিক্ষার্থী, কৃষক-কৃষানী, ব্যবসায়ী সহ দু উপজেলার প্রায়
ত্রিশ হাজার মানুষ। আসা যাওয়ার জন্য এ সাঁকোটিই একমাত্র ভরসা। বাঁশের সাঁকোর
উপর দিয়ে কৃষি পন্য পরিবহন ও অন্যান্য ভারী যানবাহন চলাচলের উপযোগী না হওয়ায় ঐ
এলাকার কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য সহজ ভাবে বাজার জাত করতে পারছে না।
অপরদিকে দুুর্ভোগ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ঐ এলাকার মানুষ।
সরজমিনে গিয়ে দেখা যায়, বাঁশের সাঁকোর উগ্যোক্তা সাগরাম ও মাইকেল সহ বেশ
কয়েকজন স্থানীয় মাতব্বর বাঁশের সাঁকো দিয়ে পারাপারের জন্য প্রতি জনের কাছ থেকে
৫ থেকে ১০ টাকা এবং বাইসাইকেল-মোটরসাইকেল পারাপারে ১৫-২০ টাকা নিচ্ছে। এ
যেন একটি নিরব চাঁদাবাজি। এ বিষয়ে প্রতিবাদ করলে নানা ভাবে হেনেস্তার শিকার
হতে হয় পথচারীদের। তাছাড়া ঐ ঘাটের পূর্বপার্শ্বে প্রতিবছরই বান্নি ¯œান
মহোৎসবের আয়োজন করা হয়। দুই উপজেলার হাজার হাজার হিন্দুধর্মাবলম্বী ভক্তরা
মহোৎসব পালন করতে আসেন সেখানে। কিন্তু পীরগঞ্জের এপারে বাঁশের সাঁকোর ব্যবস্থা
থাকলেও ওপারে বোচাগঞ্জ উপজেলায় বাঁশের সাঁকোর ব্যবস্থা না থাকায় হাটু পানি
ভেঙ্গে যাতায়াত করতে হয় ওপারের বোচাগঞ্জ উপজেলায়। ফলে ঐসব এলাকার লোকজনের
দুর্ভোগের যেন শেষ নেই। এলাকাবাসীর দাবী একটি স্থায়ী ব্রীজ নির্মাণের। ব্রীজটি
নির্মাণ হলে দু উপজেলার হাজার হাজার মানুষের ভোগান্তি কমবে। এ বিষয়ে স্থানীয়
জাবরহাট ইউ’পি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর জানায় ভরা বর্ষা মৌসুমে নৌকার
উপর দিয়ে যাতায়াত করে দু উপজেলার মানুষ। নদীর আতাই ঘাটে সরকারি অর্থায়নে
একটি ব্রীজ নির্মাণ করা প্রয়োজন। ব্রীজটি নির্মাণ করা হলে দু উপজেলার মানুষের
যাতায়াতে সুবিধার পাশাপাশি এলাকার ব্যাপক উন্নয়ন ঘটবে। এ ব্যাপারে পীরগঞ্জ
উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন জানান, ব্রীজ নির্মাণের বিষয়টি কর্তৃপক্ষের।
যুগোপোযোগী ব্রীজ নির্মাণের প্রয়োজন হলে সরজমিনে দেখে ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451