শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ওষুধ ছাড়াই কাটিয়ে ফেলুন যৌন সমস্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮
  • ৩৫০ বার পড়া হয়েছে

ওষুধে নয়, যৌন সমস্যা মিটবে ব্যায়ামে! কিগাল এক্সারসাইজের মাধ্যমে! এই বিশেষ ব্যায়ামই এখন পুরুষের যৌনতার নানা সমস্যা দূর করবে বলে দাবি বিশেষজ্ঞদের। এই ব্যায়ামের মাধ্যমে পিউবোকোসাইজাস পেশিগুলি সুগঠিত হবে। অনেক সময় সন্তান জন্ম দেওয়ার পর কিছু স্বাস্থ্যের সমস্যা দেখা দেয় মহিলাদের মধ্যে, যা দূর করতেও সাহায্য করে এই ব্যায়াম।
বহু বিশেষজ্ঞের মতে, এই ব্যায়াম যৌনশক্তি বৃদ্ধি করে। কী এই কিগাল এক্সারসাইজ?

পুরুষাঙ্গকে সংকুচিত করতে সিমেনের পেছনের এক ধরনের পেশি কাজ করে। এই অংশে ম্যাসাজের মাধ্যমে পেলভিক ফ্লোর মাসলের ব্যায়াম সম্ভব। এ ছাড়া মলদ্বারে হালকা চাপের মাধ্যমেও এসব পেশিকে সুগঠিত করা যায়। দিনে অন্তত তিনবার কিছু ক্ষণ এ ধরনের ম্যাসাজের মাধ্যমে স্বাস্থ্যকর ও পরিপূর্ণ যৌনজীবন লাভ করা যায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমেরিকার ইনস্টিটিউট ফর মেনস হেলথের অন্যতম সদস্য ব্রায়ান এল স্টেইক্সেনার জানিয়েছেন, পেলভিক ফ্লোর মাসল এক শ্রেণির টিস্যু যা মানুষের শরীরে থাকে। এগুলি অনেকটা রবারের মতো হয়। দেহের অভ্যন্তরের নানা প্রত্যঙ্গ এবং শিরা-উপশিরাকে ধরে রাখতে সহায়তা করে। পুপেলভিক ফ্লোর মাসল সুস্থ থাকলে পুরুষাঙ্গ যৌন উত্তেজনায় সুষ্ঠুভাবে সাড়া দেয়।

পরিপূর্ণ যৌনকর্মের জন্যে এই মাসল কাজ করে থাকে। পুরুষাঙ্গে উত্তেজনায় এরাই সাড়া দেয়। এর সঙ্গে সুষ্ঠুভাবে রক্ত চলাচল ব্যবস্থার অনেকটা এদের নিয়ন্ত্রণে। মাত্র ৬ মাস কিগাল ব্যায়ামের মাধ্যমে কুড়ি এবং তার বেশি বয়সের পুরুষরা যৌন দুর্বলতা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে গবেষণায় উঠে এসেছে।আনন্দবাজার পত্রিকা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451