শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পায়ে দুর্গন্ধ কমাতে কী করবেন?

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮
  • ৩১৯ বার পড়া হয়েছে

অনেকের পা বেশি ঘামে, মোজায় দুর্গন্ধ বেশি হয়- এটাকে ব্রমিডোসিস বলে। এই দুর্গন্ধ পায়ের ঘাম ও এক জাতীয় ব্যাক্টেরিয়ার মিশ্রণের কারণে তৈরি পদার্থের জন্য হয়ে থাকে। সুতরাং পা বেশি ঘামলেই যে দুর্গন্ধ বেশি হবে এমন কোনো কথা নেই। ঘামের সঙ্গে ব্যাকটেরিয়াটি মিশলেই তবে দুর্গন্ধ হবে।

অনেক সময় পায়ের গন্ধ মোজাতে যায়, মোজা থেকে জুতাতেও যায়। এতে যিনি এই সমস্যায় আক্রান্ত হন তিনি নিজে অন্যেরও বিরক্তির কারণ হতে পারেন।

কী করবেন

  • তিন থেকে চার লিটার হালকা গরম পানিতে ৩০ থেকে চল্লিশটি পটাশ দানা মিশিয়ে প্রতিদিন এক বার করে ২০ থেকে ৩০ মিনিট পা ডুবিয়ে রাখবেন। এভাবে দুই সপ্তাহ করতে হবে।
  • এরপর প্রতি সপ্তাহে একবার করে আরো কিছুদিন এ রকম করা যেতে পারে। এতে করে পায়ের জীবাণু মারা যাবে এবং দুর্গন্ধ সৃষ্টি হবে না।
  • ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। নখ নিয়মিত ছোট রাখুন, প্রতিদিন কয়েকবার সাবান পানি দিয়ে পা পরিষ্কার করুন। হালকা সুতি মোজা ব্যবহার করুন। পা ভেজা অবস্থায় মোজা পরবেন না, মোজা খুলে জুতার ভেতরে ঢুকিয়ে রাখবেন না, মোজার গন্ধ বোঝার আগেই তা পরিবর্তন করে ফেলুন।

লেখক : সহযোগী অধ্যাপক, হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।

সুত্রঃ ntv


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451