বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮
  • ৪৯৫ বার পড়া হয়েছে

 

হাসান মাহমুদ
লালমনিরহাট প্রতিনিধি ঃ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাট মডেল
সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পালিত হয়েছে।
শতবর্ষ উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ
থেকে প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা শহরে
বর্ণাঢ্য র‌্যালি বের করেন। শহরের প্রধান প্রধান সড়ক
প্রদিক্ষন শেষে পূনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়
র‌্যালীটি।
এতে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রায় দুই
সহ¯্রাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও তাদের
পরিবারের লোকজন অংশ নেয়।
এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলনের
পাশাপাশি বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে শতবর্ষ
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয়পার্টির
প্রেসিডিয়াম সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও
সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।
এ সময় সেখানে ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র
বিচারপতি ইকবাল কবির লিটন, পিএসসির(সরকারী
কর্মকমিশন) সদস্য অধ্যাপক হামিদুল হক মন্টু ও শতবর্ষ
উদযাপন কমিটির আহবায়ক সিভিল সার্জন ডা. কাশেম
আলী, সাংবাদিক একেএম মঈনুল হক, আব্দুর সুজন,
আবু হাসনাত রানা প্রমূখ।

বিকেলে প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণ ও র‍্যাফেল ড্র
শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতঁশবাজির মধ্য
দিয়ে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হবে বলে
জানিয়েছে আয়োজক কমিটি।
ওই স্কুলের সাবেক ছাত্র ও সিনিয়র সাংবাদিক
একেএম মঈনুল হক বলেন, ‘লালমনিরহাট সরকারি স্কুলের
শতবর্ষী অনুষ্ঠানের মিলন মেলার সারথী হতে পেরে খুবেই
ভালো লাগছে। কারণ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা যারা
দেশে ও বিদেশে রয়েছেন, তারাও তাদের পরিবারসহ অনুষ্ঠানে
এসেছেন। অনেক বছর পর তাদেরকে কাছে পেয়ে সবাই
খুব আনন্দিত বলে উল্লেখ করেন তিনি।”


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451