শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাতীবান্ধায় মাদকসহ যুবলীগ নেতা আটক; অতপর বহিষ্কার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮
  • ২৭০ বার পড়া হয়েছে

হাসান মাহমুদ,
লালমনিরহাট প্রতিনিধি ঃ
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ফেন্সিডিল ও ইয়াবাসহ
আব্দুল লতিফ(২৮) নামে এক উপজেলা যুবলীগ নেতা আটক
হয়েছে। এ ঘটনায় ওই যুবলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে
বলে নিশ্চিত করেছে উপজেলা যুবলীগের সম্পাদক শাহিনুর
ইসলাম।
বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলার মিলন বাজার এলাকা
থেকে আটক করা হয়। আর ওই দিন বিকেলেই তাকে আদালতের
মাধ্যমে জেল হাজতে প্রেরণ করছে পুলিশ।
আটককৃত আব্দুল লতিফ উপজেলার গড্ডিমারী ইউনিয়নের
মিলনবাজার এলাকার ম‌তিয়ার রহমানের পুত্র। সে হাতীবান্ধা
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক
শহিনুর ইসলাম জানান, লতিফকে ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক
হয়েছে। তাই দলীয় নিয়ম ভঙ্গেও কারণে লতিফকে আজ
বৃহস্পতিবার বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক(এসআই) আবুল
কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের
ভিত্তিতে উপজেলার মিলনবাজার এলাকায় অবস্থিত লতিফের
বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল ও ১৯ পিস
ইয়াবাসহ তাকে আটক করা হয়। আর বুধবার বিকেলে আদালতের
মাধ্যমে লতিফকে জেল হাজতে প্রেরণ করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451