মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছেলেদের জেনে রাখা দরকার, আন্ডারওয়্যারের কারণে কি কোনো ধরনের রোগ হতে পারে?

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮
  • ৭৫০ বার পড়া হয়েছে

ছেলেদের জেনে রাখা দরকার, আন্ডারওয়্যারের কারণে কি কোনো ধরনের রোগ হতে পারে?

ছেলেদের আন্ডারওয়্যারের কারণে কি কোনো ধরনের রোগ হতে পারে?

এমন কোনো পুরুষ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর যে বর্তমান যুগে আন্ডারওয়্যার ব্যবহার করেন না । তবে বেশিরভাগ পুরুষই জানেন না, এই আন্ডারওয়্যারও হতে পারে ভগ্নস্বাস্থ্যের কারণ। সম্প্রতি বিভিন্ন বিশেষজ্ঞ এই বিষয়ে মন্তব্য করেছেন।

লন্ডনের হুইটিংটন হসপিটাল এবং দ্য হার্লে স্ট্রিট ডার্মাটোলজি ক্লিনিকের ডার্মাটোলজিস্ট কনসালটেন্ট অ্যাডাম ফ্রেইডম্যান বলেছেন, কুঁচকি থেকে শুরু করে শুক্রাশয়ের অ্যালার্জি এবং ব্যাথার কারণ হতে পারে আন্ডারওয়্যার। কুঁচকির অ্যালার্জিকে সাধারণত ‘জক ইচ’ নামে পরিচিত।‘জক ইচ’ সাধারণত ফাংগাল ইনফেকশনের কারণে হয়ে থাকে। গ্রীষ্মেই এর প্রাদুর্ভাব বেশি দেখা দেয়। কারণ তখন একদিকে ঘাম হয়, অপরদিকে কাজের সুবাদে দীর্ঘক্ষণ পুরুষকে প্যান্ট পরে থাকতে হয়।

অ্যাডাম বলেন, এধরণের সমস্যা থেকে বাঁচতে আন্ডারওয়্যারের মতো আঁটসাঁট পোশাক পরিহার করে এমন প্যান্ট এবং আন্ডার-প্যান্ট ব্যবহার করা উচিত, যা ঘাম শোষন করে। এ তালিকায় অবশ্যই সিল্ক, নাইলন এবং লাইক্রা জাতীয় কাপড় পরিহার করা উচিত সবার।

গিলফোর্ডের রয়্যাল সার্যে কাউন্টি হাসপাতালের ক্রিস্টোফার ইডেন বলেন, কম শোষক কাপড়, যেমন- সিল্ক, নাইলন এবং লাইক্রা সমস্যা আরো বাড়িয়ে দিতে পারে। এসব আঁটসাঁট কাপড় অন্ডকোষ শরীরের কাছে ধরে রাখে। অন্ডকোষ সাধারণত গরম এবং ঘর্মাক্ত থাকে। এসব কারণে ফাংগাস জন্মাতে পারে।

তিনি বলেন, শরীরের এই অংশে যতোটা সম্ভব বাতাসের প্রবাহ থাকা জরুরি। কিন্তু আন্ডারওয়্যার এই প্রবাহে বাধা দেয়। ফলে সমস্যার সৃষ্টি হয়।তিনি বলেন, অনেক সময়ই পুরুষ অন্ডকোষের ব্যাথায় ভোগে। কিন্তু সে জানে না, কেন এই সমস্যা হচ্ছে। সাধারণত ২০ থেকে ৪০ বছরের মাঝের পুরুষদের এই সমস্যা বেশি হয়।

বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালের উইরোলজিস্ট যাকি আলমাল্লাহ বলেন, কিছু পুরুষ নিয়মিত এই সমস্যার মুখোমুখি হয়। উদাহরণস্বরূপ, তারা যখন বসে থাকে বা গাড়ি চালায়। আন্ডারওয়্যার এই সমস্যার অন্যতম কারণ। পুরুষরা যদি আন্ডারওয়্যার পরিহার করে বা ঢিলেঢালা আন্ডার-প্যান্ট ব্যবহার করে, তাহলে এই সমস্যা থেকে অনেকাংশেই রেহাই পেতে পারে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451