মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

গাইবান্ধার এক দরিদ্র রিক্সাচালকের মেয়ে মালেকা দুটি সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় মানবেতর জীবন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০১৬
  • ২৮৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ রিক্সাচালক দরিদ্র পিতা জয়নাল হকের

মেয়ের যৌতুকের দাবি পরিশোধ করতে পারেনি। তাই তার মেয়ে মালেকা

বেগম (২৫) কে দুটি শিশু সন্তান নিয়ে স্বামী সংসার ছেড়ে এখন থাকতে

হচ্ছে বাবার বাড়িতে। ফলে একবেলার এক মুঠো খাবার খেয়ে মালেকা বেগম

অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে তার সন্তানদের নিয়ে পিতৃগৃহে

মানবেতর জীবন যাপন করছে।

জানা গেছে, সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের পশ্চিম ফলিয়ার রিক্সাচালক

জয়নাল হকের মেয়ে মালেকা বেগম এর সাথে একই এলাকার সাবেক ইউপি

মেম্বর হাফিজারের ছেলে শফিকুল ইসলাম ডালেসের সাথে দীর্ঘদিন প্রেমের

সম্পর্ক চলে আসছিল। পরে বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের

আলোচনার ভিত্তিতে তাদের বিয়ে হয়। এরমধ্যে তাদের সংসারে দু’সন্তান

আসে। একপর্যায়ে শফিকুল মালেকার কাছে ব্যবসা করার জন্য ৫০ হাজার

টাকা যৌতুক দাবি করে। ওই যৌতুকের টাকা পরিশোধ না করায় তার উপর

শুরু নির্যাতন। পরে নানা ছলে বাপের বাড়িতে নিয়ে এসে সেখান থেকে

পালিয়ে যায় যৌতুক লোভী শফিকুল। এমনকি তাদের সন্তানদের লালন পালনের

জন্য টাকা পয়সা দেয়াও সে বন্ধ করে দেয়। এ অবস্থায় যৌতুকের টাকা

পরিশোধ না করলে মালেকা বেগমকে তালাক প্রদান করা হবে বলেও হুমকি

প্রদান করে আসছিল শফিকুল। ফলে বাধ্য হয়ে মালেকা বেগম আদালতে নারী-

শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করতে বাধ্য হয়। মামলা করার পর থেকে

শফিকুল আরও বেপরোয়া হয়ে ওঠে এবং মামলা প্রত্যাহার না করলে তাকে হত্যার

হুমকি প্রদান করে। এব্যাপারে মালেকা বেগম এখন চরম নিরাপত্তাহীনতায়

ভুগছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451